৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দর সাথে এমপি এনামুলের ইফতার

প্রকাশিত: ৮ মে ২০২১, ৭:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দর সাথে এমপি এনামুলের ইফতার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য, অংগ সহযোগী সংগঠন ও দলীয় চেয়ারম্যানদের সাথে এমপি এনামুল হকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। দেশে চলমান করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশেবাসী সহ বিশ্ববাসীকে নিরাপদ রাখতে এবং যে সকল ব্যক্তি এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন তাদের উদ্দেশ্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

করোনা ভাইরাসের কারনে স্বাস্থ্য বিধি মেনে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। শুক্রবার এ উপলক্ষে উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দু সামাদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু,

আহসান হাবিব, রিয়াজ উদ্দীন আহম্মেদ, আফতাব উদ্দীন আবুল, জাহাঙ্গীর আলম হেলাল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, কার্যকরী কমিটির সদস্য আলী হাসান, রেজাউল হক সহ সকল চেয়ারম্যান ও অংগ সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন