৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিক মেয়র লিটনের পক্ষে ইফতার ও মাস্ক বিতরণ অব্যাহত

প্রকাশিত: ৮ মে ২০২১, ৭:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিক মেয়র লিটনের পক্ষে ইফতার ও মাস্ক বিতরণ অব্যাহত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরীতে গরীব, অসহায়, দুঃস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ২নং ওয়ার্ডে আশ্রয়ন প্রকল্পের বসতির বাসিন্দাদের মাঝে ৭০০ প্যাকেট উন্নতমানের ইফতার ও ৪০০ মাস্ক বিতরণ করা হয়। পবিত্র রমজান মাসব্যাপী এভাবেই প্রতিদিন ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

রাসিক মেয়রের নির্দেশে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজের নেতৃত্ব ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। গত বছরও রমজান মাসজুড়ে গরীব, অসহায়, দুস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছিলেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এছাড়া কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ গরীব-অসহায়, নিম্ন আয়ের লক্ষাধিক মানুষকে দফায় দফায় খাদ্য সামগ্রী, নগদ অর্থ সহ বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছেন সিটি মেয়র।

সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোক্তে ত্রাণ তহবিল গঠন করে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তা প্রদান করেছেন তিনি। আগামীতেও সহযোগিতা প্রদান করা হবে। ইফতার বিতরণকালে রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিক সহ থানা ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন