রাজশাহী প্রেসক্লাবের খাদ্যসামগ্রী পেলো আরো ২০পরিবার
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীর সুবিধা বঞ্চিত আরো ২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ মে) বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী পেয়ে অসহায় পরিবারগুলো আনন্দিত হয় এবং এমন উদ্যোগকে সাধুবাদ জানায়। এদিন খাদ্য সামগ্রী বিতরণকালে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, সদস্য মো. শরিফ উদ্দীন, রাকিবুল হাসান শুভ উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ করোনাকালে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহবান জানান। এর আগে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের চলমান কার্যক্রম থেকে রাজশাহীর ৭০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। ফলে এ পর্যন্ত ৯০ পরিবার পেল খাদ্যসামগ্রী। এছাড়া উদ্যোগ নেয়া হয় প্রয়াত সাংবাদিকদের সন্তানদের লেখাপড়ার জন্য শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচির। আগামী রবিবার (৯ মে) থেকে এ সহায়তা প্রদান করা হবে। গত বছর দেশে করোনার প্রাদুর্ভাবের পর রাজশাহীর ৭৫০টি অসহায় পরিবারের মাঝে সহায়তা প্রদান করে এ সংগঠন ও রাজশাহী প্রেসক্লাব।
