রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

রাসিক মেয়র লিটনের সাথে এফবিসিসিআই’র নবনির্বাচিত পরিচালক আওয়ালের সৌজন্য সাক্ষাৎ

Paris
Update : শনিবার, ৮ মে, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) এর পরিচালক নির্বাচিত হয়েছেন রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী মো. শামসুজ্জামান আওয়াল। এফবিসিসিআই এর পরিচালক নির্বাচিত হওয়ায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মো. শামসুজ্জামান আওয়াল। গতকাল শুক্রবার বিকেলে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় মেয়র মহোদয় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এরপর কাদিরগঞ্জে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার অন্যতম সংগঠক শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. শামসুজ্জামান আওয়াল। এ সময় শহীদ কামারুজ্জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, ৫ মে পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এফবিসিসিআই এর পরিচালক নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী মো. শামসুজ্জামান আওয়াল।

তিনি পলাশী এগ্রো ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, গোল্ড এসোসিয়েট প্রাঃ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, জেড এন্ড কে প্রাঃ লিমিটেডের ডিরেক্টর, মো.শামসুজ্জামান ডেভেলপারস এর প্রোপ্রাইটার ও সিল্কসিটি মিডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। এর আগে তিনি রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে সুনামের সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris