৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এই নারীর জন্য ভাঙছে বিল গেটসের সংসার?

প্রকাশিত: ৭ মে ২০২১, ৯:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
এই নারীর জন্য ভাঙছে বিল গেটসের সংসার?
বিজ্ঞাপন

এফএনএস : সাত বছর প্রেম করার পর গাঁটছড়া বাঁধেন। এরপর কেটে গেছে একে একে ২৭ বছর। এই দীর্ঘ সময় সংসারের পর এখন তা ভেঙে ফেলার ঘোষণা দিয়ে বিশ্বে মানুষজনকে অবাক করে দিয়েছেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। তাদের এই সংসার ভাঙার পেছনে একজন অনুবাদকের নাম শোনা যাচ্ছে। খবর নিউইয়র্ক পোস্টের। ওই নারীকে ঘিরে সোশ্যাল মিডিয়া গুজবও ছড়িয়ে পড়েছে। তবে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে কাজ করা ওই নারী এই গুজব মিথ্যা বলে তা প্রত্যাখ্যান করেন।

ওই নারীর নাম ঝে ‘শেলি’ ওয়াং। তিনি ২০১৫ সাল থেকে এই ফাউন্ডেশনে কাজ করছেন। তাকে ঘিরে গুজব ছড়ানোর প্রেক্ষিতে তিনি জানান, বিল বা মেলিন্ডার সঙ্গে তার পেশাদারিত্বের বাইরে আর কোনও সম্পর্ক নেই। ৩৬ বছর বয়সী ওয়াং চীনা সোশ্যাল মিডিয়া সাইট উইবুতে লিখেন, আমি ভেবেছিলাম এই গুজব নিজে নিজেই বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি ভাবিনি যে এটা আরও বেশি করে ছড়িয়ে পড়বে।

তিনি আরও লিখেন, আমি কতগুলো বই পড়তে পারবো? তাই ভিত্তিহীন গুজবের পেছনে কেন সময় নষ্ট করবো? গত ২৪ ঘণ্টায় আমাকে ব্যক্তিগতভাবে যারা উদ্বেগ জানিয়েছে এবং এই গুজব ছড়ানো বন্ধে সহায়তা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। নিজের ম্যাসেজের শেষে ‘গেটস ডিভোর্স, সাম ভিশাস পিপল রিউমার টু ভিলিফাই অ্যান ইনোসেন্ট চাইনিজ গার্ল’ শিরোনামের একটি স্টোরির লিংক জুড়ে দেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন