৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২০০ জন প্রতিবন্ধী

প্রকাশিত: ৭ মে ২০২১, ৭:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২০০ জন প্রতিবন্ধী
বিজ্ঞাপন

তথ্য বিবরণী : করোনা ভাইরাসের বিস্তার ও প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ২০০ জন অসহায় প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে উপহার প্রদান করা হয়েছে। আজ সকালে রাজশাহী রিভার ভিউ কালেক্টরেট মাঠে জেলা প্রশাসক আব্দুল জলিল প্রধানমন্ত্রীর পক্ষে এ উপহার তাদের হাতে তুলে দেন। এ সময় জেলা প্রশাসক বলেন, আপনারা হতাশা হবেন না সরকার সব সময় জনগণের পাশে আছে।

প্রয়োজনে সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কল্যাণ চন্দ্রসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ধরনের উপহার পেয়ে তারা এ সময় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন