পবায় ৩৩৩ নম্বরে কল প্রদানকারিদের খাদ্য সহায়তা প্রদান
পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় ৩৩৩ নম্বরে কল প্রদানকারিদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ মে) করোনা ভাইরাসজনিত সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।
বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভুমি শেখ এহসান উদ্দীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম। এদিন একশো’ জনের মাঝে চাল, ডাল, তেল, সেমাই ও আলু খাদ্য প্রদান করা হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
