নগরীর ১৬নং ওয়ার্ডে ডাবলু সরকারের ইফতার বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : দেশে আবারও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পুরো দেশ লকডাউনের মধ্যে রয়েছে। লকডাউনে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন। সেই লক্ষ্যে গতকাল বৃহষ্পতিবার বিকালে ১৬ নং ওয়ার্ড মথুরডাঙ্গা মালদা কলোনি এলাকায় রোজদারদের মাঝে উন্নত মানের ৩০০ ইফতারি প্যাকেট বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সদস্য ও ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মনতাজ আহম্মেদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক জয়নাল আবেদিন জীবন, দপ্তর সম্পাদক হাদিসুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রিপন আলী, সদস্য ইমরান হোসনে বাবু, নাসিম আহম্মেদ, শফিকুল ইসলাম মধু, লিয়াকত আলী, কাউসার আলী, নগর যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক রনি, মুরসালিন হক রাবু, ১৬ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মিঠুন শেখ, ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের রাজিব শেখ, নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, সাবেক সদস্য ফিরোজ খান ফরহাদ, নগর ছাত্রলীগের সহ-সভাপতি আরেফিন পারভেজ বন্ধন প্রমুখ।
