রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

স্বস্তির বৃষ্টিতে ভিজলো রাজশাহীর উপ্তত মাটি

Paris
Update : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

স্টাপ রিপোর্টার : গতকাল বুধবার রাত্রি ৮ বেজে ২০ মিনিটে নগরীতে হঠাৎ করে শুরু হয়। ইফতারের পর থেকেই আকাশে কালো মেঘ জমতে শুরু করলেও এশার আযানের পরপরই কিছুটা ঝড়ো হাওয়ার পাশাপাশি বড়বড় ফোটায় শুরু হয় বৃষ্টি। অনেক আকাঙ্খার বৃষ্টিতে কিছুটা স্বস্তি মেলে নগরবাসির। বৃষ্টি শুরুর কিছুক্ষণ পরেই নগরীর বিভিন্নস্থানে বিদ্যুৎ চলে যাবার কারণে অন্ধকার আর বৃষ্টির পানিতে কিছুটা ভোগান্তিতে পড়েন পথচারি আর ফুটপাতের ব্যবসায়িরা।

বৃষ্টির প্রারম্ভে মেঘের তেমন কোন গর্জন না থাকলেও বৃষ্টি কিছুটা থামার পর আকাশে থেমে মেঘের গর্জনের শব্দ শোনা যায়। আকাশে বিদ্যুৎ চমকানোর শব্দ শোনাগেলেও দশ মিনির পর বৃষ্টির গতি কিছুটা থেমে যায়। রাত্রি ৯ টা নাগাদ আবারো আকাশ থেকে ঝড়তে থাকে বৃষ্টির ফোটা। ঐসময় কিছুক্ষণের জন্য বৃষ্টির ফোটা বড়বড় পড়লেও মিনিট দশেক পর বৃষ্টিরগতি কিছুটা কমে যায়। হাওয়া আর বাতাসের সাথে তালমিলিয়ে ঝিরিঝিরি বৃষ্টির ফোটা পড়তে থাকে।

তবে আকাশে বিদ্যুতের ঝলক স্থায়ী থাকে অনেকক্ষণ পর্যন্তই। থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টি হলেও তাতেই নগরীর উত্তপ্ত মাটি শীতলতার ষ্পর্শ পায়। হিমেল ঠান্ডা বাতাসে প্রাণজুড়িয়ে যায় নগরবাসির। গতকাল রাত্রি নয়টা নাগাদ রাজশাহীতে ৫৫ সেমি. বৃষ্টি হয়েছে বলে জানান, রাজশাহী আবহাওয়া অফিসের জৈষ্ঠ পর্যক্ষেক এসএম রেজনাউল হক।


আরোও অন্যান্য খবর
Paris