রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

রাজশাহীর মার্কেটে উপচেপড়া ভীড়, মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

Paris
Update : সোমবার, ৩ মে, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাজারগুলোতে যথাযথ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অনেকটাই মাস্ক ছাড়া কোন স্বাস্থ্যবিধি মানছে না ক্রেতা-বিক্রেতা উভয়েই। আবার ক্রেতা-বিক্রেতাদের মুখে মাস্ক থাকলেও অনেকেই যথাযথ মাস্ক পরছে না। মানছেন না সামাজিক দূরুত্ব। মার্কেটের গেটে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করার জন্য স্বেচ্ছাসেবী থাকার কথা থাকলেও ছিলো না কেউ। অন্যদিকে, দোকান কিংবা বাজারে নেই কোন স্বেচ্ছাসেবী। বেশিরভাগ দোকানে দেখা যায়নি হ্যান্ড স্যানিটাইজার। গাদাগাদি করে জিনিসপত্র কিনতে দেখা গেছে। রাবিবার রাজশাহীর আরডিএ মার্কেট, নিউ মার্কেট, হড়গ্রাম বাজার, লক্ষীপুর বাজর, সহ অন্য বাজারগুলোর এমন চিত্র চোখে পরে।

গতকাল রবিবার আরডিএ মার্কেটে দেখা গেছে, লকডাউনে শপিংমল-দোকান খুলে দেয়ায় এবং সামনে ঈদ এর কারণে রাজশাহীর বাজারে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের উপচেপড়া ভিড়। সাইলা ইসলাম নামের একজন ক্রেতা জানান, ‘মাস্ক পড়ছে সবাই। তবে স্বাস্থ্যবিধি ঠিকঠাক মানছে না কেউ। আপনি কতটা মানছেন এমন প্রশ্নে তিনি বলেন, স্বাস্থ্যবিধি বলতে শুধু মাস্কই পরেছি। এছাড়া হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ বিভিন্ন বিষয়গুলো মানা সম্ভব হচ্ছে না।

গণকপাড়া এলাকায় অবস্থিত দোকানগুলোতেও একই অবস্থা দেখা গেছে। গণকপাড়ার বেশিরভাগ দোকানে ক্রেতাদের মুখে মাস্ক থাকলেও মানতে দেখা যায়নি বাকি অন্যাণ্য নির্দেশনাগুলো। ক্রেতা রবিন ইসলাম বলেন, আমি তিন বছরের একটি শিশুকে বাজারে নিয়ে এসেছি কেনাকাটা করতে। এটা আমার উচিত হয়নি, আমার যতটুকু রোগ প্রতিরোধ ক্ষমতা আছে;আমার শিশুর নেই। ফলে ঝুঁকি থেকেই যায়। এমনভাবে অনেকেই ছোট ছোট শিশু নিয়ে বাজারে এসেছেন। এটি অনেক ঝুঁকিপূর্ণ বলে মনে করি।
অন্যদিকে, কাপড়পট্টি-স্যান্ডেলপট্টির দোকানগুলোতে পাশাপাশি দাঁড়িয়ে কেনাকাটা করতে দেখা গেছে ক্রেতাদের। এসময় ক্রেতাদের মুখে মাস্কও দেখা গেছে।

বিক্রেতাদের পক্ষ থেকে দূরুত্ব নিশ্চিতের বিষয়টি বলা হচ্ছে। এমন অবস্থায় পাশাপাশি দাঁড়িয়ে কেনাকাটা করছেন সবাই। এছাড়া চার থেকে পাঁচজনের বেশি ক্রেতা হলেও অন্য দোকানে যেতে বলা হচ্ছেনা। অনেকটাই হাক ডাক দিয়ে ক্রেতা ডাকছেন দোকানগুলোতে। রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান স্বজন বলেন, আমরা বলেছি দোকানদারদের স্বাস্থ্যবিধি মানতে। এখন তারা যদি না মানে তাহলে তো সমস্যা। তবে বিষয়গুলো আমরা দেখবো। গেটে স্বেচ্ছাসেবী, হ্যান্ড স্যানিটাইজার ও স্প্রে বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদ উত্তর দিতে পারেন নি।


আরোও অন্যান্য খবর
Paris