সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

রাবির পুকুরে আবার পাওয়া গেলো মর্টারশেল-রকেট লঞ্চার

Paris
Update : শনিবার, ১ মে, ২০২১

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের পাশে একটি পুকুর থেকে দুটি মর্টার শেল ও একটি রকেট লঞ্চার উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জুয়েল নামে স্থানীয় এক যুবক লাকড়ি কুড়াতে এসে রকেট লঞ্চারটি দেখতে পায়। পরে পাশে নিরাপত্তায় নিয়োজিত পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরও দুটি মর্টারশেল উদ্ধার করে। জুয়েল বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের ডাইনিংয়ের কাজ করেন।

লঞ্চার ও মর্টারশেল যে স্থান থেকে উদ্ধার করা হয়েছে তার পাশেই একাত্তরে পাকিস্তানি বাহিনীর ক্যাম্প ছিল। এগুলো যুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত ২৭ এপ্রিল পার্শ্ববর্তী পুকুর থেকে একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করে পুলিশ। পরের দিন সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় টিম মর্টারশেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। মর্টারশেল ও লাঞ্চার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মতিহার থানা পুলিশের এসআই ইমরান হোসাইন বলেন, উদ্ধারকৃত মর্টারশেল ও রকেট লঞ্চার বদ্ধভূমি এলাকার পুলিশ বক্সের পাশে ঘিরে রাখা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প। সম্প্রতি হলের পূর্বপাশে পুকুর খননের কাজ শুরু হয়েছে। খনন করা পুকুর থেকে মর্টারশেল ও রকেট লঞ্চারটি উদ্ধার করা হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, লঞ্চার ও মর্টারশেলটি যে স্থান থেকে উদ্ধার করা হয়েছে তার পাশেই পাকিস্তানি বাহিনীর ক্যাম্প ছিল। এগুলো যুদ্ধের সময়কার বলে আমরা ধারণা করছি। মাটি খনন করলে আরও পাওয়া যেতে পারে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris