১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রিজভীর স্ত্রীও হাসপাতালে

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১, ৩:৪৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
রিজভীর স্ত্রীও হাসপাতালে
বিজ্ঞাপন

এফএনএস : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে গত বুধবার তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার মাহবুব মনসুরের অধীনে তার চিকিৎসা চলছে। এর আগে তার স্বামী রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়লে তিনি দিনরাত সেবা দিয়ে যাচ্ছিলেন।

তবে গত বুধবার তিনি তার স্বামীর সঙ্গে হাসপাতালে থাকাকালে বুকে ব্যথা অনুভব করেন। সাথে সাথে তাকে স্কয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারি আরিফুর রহমান তুষার এসব তথ্য জানিয়েছেন। গত ১৮ মার্চ রুহুল কবির রিজভী করোনা আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন