রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

বাগমারায় দুর্বৃত্তদের আগুনে পুড়লো কৃষকের পান বরজ

Paris
Update : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় দুর্বৃত্তদের দেয়া আগুনে আয়েন উদ্দীন নামের এক কৃষকের পান বরজ পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। এতে আয়েন উদ্দীন সহ সাইদের সমস্ত পান বরজ পুড়ে গেছে। উপজেলার গনিপুর ইউনিয়নের চকমহব্বতপুর গ্রামের ওই কৃষকের পান বরজে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ বুধবার দিবাগত রাতে পান বরজের দুই জায়গায় আগুণ লাগিয়ে দেয়। এতে করে আয়েন উদ্দীনের প্রায় ৪ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। আগুনে পানের পড় সহ বরজের সরঞ্জামাদী পুড়ে গেছে। আগুনে যখন পান বরজ পুড়ছিল সেই সময় গ্রামের কয়েকজন লোক দেখতে পেয়ে তারা পান বরজের মালিক আয়েন উদ্দীনকে খবর দেয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত সেখানে পৌঁছেন এবং স্থানীয়দের সাথে আগুণ নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রনে আনা হলেও ক্ষতি যা হওয়ার সেটা আর বাকি থাকেনি। অপরদিকে আয়েন উদ্দীনের পাশে থাকা সাইদ আলীর সড়ে তিন পুন পানবরজ পুড়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে আয়েন উদ্দীন পান বরজের পশ্চিম পাশে থাকা আরেকটি পান বরজ।

এ ঘটনায় পানবরজের মালিক কৃষক আয়েন উদ্দীন জানান, আমি একজন অসহায় মানুষ। ওই একটায় আমার সম্বল। পান বরজ দিয়েই আমার পরিবারের চলে। আমি থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করবো। তারা যেন সঠিত ভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসে। তিনি আরো জানান, পারিবারিক কলোহের জের ধরে তিন বছর আগেও প্রতিপক্ষরা পান বরছের পড় কেটে দিয়েছিল। আমাকে নিঃস্ব করার চেষ্টায় আজো তারা ক্ষতি করে চলেছে।

আমি এর সঠিক বিচার চাই। আমি তাদের কোন ক্ষতি করিনি। তারা কেন আমার এতো বড় ক্ষতি করলো। এ ঘটনায় বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক আয়েন উদ্দীন। এদিকে পূর্বের নানান ঘঠনা নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে রাজশাহীর আদালতে মামলাও রয়েছে। আগুণ লাগার খবর পেয়ে রাতেই বাগমারা থানার ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।


আরোও অন্যান্য খবর
Paris