রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

আড়ানী পৌর নির্বাচনে আ.লীগের ৬ প্রার্থীর দলীয় ফরম জমা

Paris
Update : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

এফএনএস : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনে মেয়র পদে আ.লীগের ৬ প্রার্থীর দলীয় ফরম উত্তোলন শেষে জামা দিয়েছে। জানা যায়, আগামী ১৬ জানুয়ারী নির্বাচন উপলক্ষে ৩ ডিসেম্বর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় মেয়র পদে আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক আবদুল মতিন, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ কলিন্স, সাংগঠনিক সম্পাদক ও বর্তমান পৌর মেয়র মুক্তার আলী, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল, আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পি, আওয়ামী লীগ সমর্থক মীর হানুফা নসিমসহ ৮ জন মনোনয়ন চাইলেও গতকাল শনিবার পর্যন্ত দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় ফরম উত্তোলন এবং জমা দিয়েছেন শহীদুজ্জামান শাহীদ, আবদুল মতিন, মুক্তার আলী, রিবন আহম্মেদ বাপ্পি, মাসুদ পারভেজ কলিন্স, মীর হানুফা নসিমসহ ৬ জন।

আওয়ামী লীগের এই প্রার্থীদের মধ্যে কে পাবেন নৌকার প্রতীক এ নিয়ে চলছে কর্ম এবং ভাগ্য পরীক্ষার খেলা। তবে শেষ পর্যন্ত যদি প্রার্থী বাছাইয়ে ভুল না হয়, তাহলে আড়ানী পৌরসভায় আবারও নৌকার বিজয়ী হবে বলে তৃনমুলের ভোটারা মন্তব্য করেন। এদিকে ৩ মেয়রসহ ৩৯ জন ওয়ার্ড কাউন্সিলররা নিজ নিজ সমর্থন নিয়ে বাঘা উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বলে জানা গেছে।

এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর, যাছাই বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর, ভোট গ্রহন ১৬ জানুয়ারি ২০২১। ২১টি মহল্লা ও ৯টি ওয়ার্ড নিয়ে ২০০৬ সালে ১ জুন আড়ানী পৌরসভা গঠিত। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৯৮৪। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৭৮ জন এবং নারী ভোটার ৭ হাজার ১০৬ জন।


আরোও অন্যান্য খবর
Paris