রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

রাজশাহী নগরীতে কেজি দরে তরমুজ বিক্রিতে নিষেধ মানছেন না ব্যবসায়ীরা

Paris
Update : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যখন প্রচন্ড তাপদাহে জনগণের অসস্তি তার উপর মাহে রমজানের রোজাদারদের ইফতার মুহুর্তে ঠান্ডাপানীয় চাহিদা ব্যাপক। মৌসুমী ফল তরমুজের চাহীদা রয়েছেও ব্যাপক। ইফতার মুহুর্তে তরমুজের জনপ্রিয়তা যেন বেড়েই চলছে। কিন্তু নগরীতে তরমুজের দোকানে-আড়তে বিক্রি হচ্ছে চড়া দামে তরমুজ। কেজি প্রতি ৫৫ থেকে ৬০ যা ক্রেতাদের অনেকেরই নাগালে থাকায় অনেকের আশা আশায় থেকে যাচ্ছে। এ নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হওয়ায় গত মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থানে সরেজমিনে প্রশাসন অভিজান চালিয়ে আড়ৎদারসহ খুচরা বিক্রেতাদের সতর্ক করেছেন।

তবে রাজশাহীতে আজ বুধবার থেকে কেজি দরে তরমুজ বিক্রি বন্ধ করা হয়েছে। নগরীর শালবাগান, ভদ্রা, তালাইমারিসহ বিভিন্ন স্থানে পরিদর্শনে গিয়ে এমনটিই জানিয়ে এসেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার ও কৌশিক আহমেদ। তবে এমন নিষেধ মানছেন না তরমুজ ব্যবসায়ীরা। ভদ্রার স্থানীয় একটি খুচরা বিক্রেতার সাথে কথা বললে তিনি জানান, আমরা আড়ত থেকে মণ দরে কিনে আনি যার কারনে খুচরা হিসেবে বিক্রি করতে বাধ্য হচ্ছি। তবে আমরা যদি আড়তদার থেকে পিচ হিসেবে কিনতে পারি তাহলে আমরাও পিচ হিসেবে বিক্রি করতে পারব।

এদিকে কিনতে আসা ভদ্রার স্থানীয় ক্রেতা সেলিম এর সাথে আলাপ করলে তিনি বলেন, প্রচন্ড গরমের দিন এবং মাহে রমজানের ইফতার মুহুর্তে পরিবারের সবার কাছে তরমুজ জনপ্রিয়তা বেশি হওয়ায় বেশি দামে তরমুজ কিনতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে। এছাড়া তিনি বলেন, দেশীয় খাঁটি তরমুজের স্বাদ যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। এমনকি তিনি বলেন, তরমুজ কিনে ফ্রিজে রাখলে অনেক সময় তরমুজ পচে যাচ্ছে, আবার রং পরিবর্তন হয়ে যাচ্ছে। তিনি তরমুজে বিভিন্ন অবৈধ মেডিসিনসহ ফরমালিন ব্যবহারের আশংকা করছেন। তিনি আরও মন্তব্য করেছেন, এভাবে তরমুজের দাম বাড়তে থাকলে গরীবসহ নিম্নবিত্তদের জন্য আশা আশায় থেকে যাবে।

এদিকে এফএনএস জানায় কেজি দরে তরমুজ বিক্রি করার অপরাধে ময়মনসিংহে ১৪ ব্যবসায়ীকে ১৫ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার জেলার নান্দাইল ও জেলা শহরের নতুন বাজার, স্টেশন রোড, চরপাড়া মোড়ে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক। তিনি বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে তরমুজ বিক্রি, রসিদ সংরক্ষণ না করা ও স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ময়মনসিংহে ১৪ ব্যবসায়ীকে ১৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সম্প্রতি তরমুজ পিস দরে ক্রয় করে অতিরিক্ত লাভের আশায় কেজিতে বিক্রয় করার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। যে কারণে বিষয়টি দেশব্যাপী প্রশাসনের দৃষ্টিগোচর হয়। ময়মনসিংহেও ভোক্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি স্থানে তরমুজের বাজার মনিটরিং করা হয়। এ সময় দেখা যায়, তরমুজ ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে কেজিদরে বিক্রি করছে। যে কারণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তরমুজ ব্যবসায়ীদের জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আয়েশা হক।


আরোও অন্যান্য খবর
Paris