রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

বাঘায় জলমটার চুরির অভিযোগে তিন জনকে গাছে বেঁধে নির্যাতন!

Paris
Update : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

এফএনএস : রাজশাহীর বাঘায় জল মটার চুরির অভিযোগে ৩ জনকে গাছে বেধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এক আম বাগানের মধ্যে মেহগনি গাছের সাথে রশি দিয়ে বেধে তাদের নির্যাতন করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর গ্রামে।

জানা যায়, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর গ্রামের আজিজুল হকের ছেলে আযুব আলীর বাড়ির আঙ্গিনায় জল মটার বসানো ছিল। এই জল মটারটি তিনদিন আগে (বুধবার) রাতে চুরি হয়। চুরির অভিযোগে বারশতদিয়াড় গ্রামের টুলু হোসেনের ছেলে দুলু হোসেন (৩০), হেলালপুর গ্রামের সারাত আলীর ছেলে মাইদুল ইসলাম (৪০), মহদিপুর গ্রামের জান মোহাম্মদের ছেলে সাইদুল ইসলামকে (৪৫) ধরে আনা হয়। পরে আযুব আলীর আম বাগানের মধ্যে মেহগনি গাছের সাথে রশি দিয়ে বেধে নির্যাতন করা হয়। এ সময় তাদের নির্যাতন করার দৃশ্য এলাকার শত শত মানুষ দাঁড়িয়ে দেখছিল।

কিন্তু নির্যাতনকারীদের ভয়ে কেউ তাদের রক্ষা করার জন্য এগিয়ে আসেনি। তাদের শনিবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত মেহগনির গাছের সাথে বেধে নির্যাতন করা হয়েছে বলে তারা জানান। পরে স্থানীয় চেয়ারম্যানকে অবগত করা হলে চকিদার দিয়ে তার কার্যালয়ে আনা হয়। তবে এ সময় দুলু হোসেন স্থানীয়দের সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমার সার্টের পকেটে ৬৫০ টাকা ছিল। সেই টাকা তারা নিয়েছেন। আমাদের মিথ্যা অভিযোগে ধরে এনে মারপিট করা হয়েছে।

এবিষয়ে আযুব আলী জানান, আমার বাড়ির আঙিনা থেকে দুলু, মাইদুল, সাইদুল রাতের আঁধারে জল মটার চুরি করে নিয়ে যায়। জল মটারটি স্থানীয় ভাঙড়ি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। গোপনে তথ্য সংগ্রহ করে শনিবার সকালে তাদের ধরে এনে মেহগনি গাছের সাথে শুধু বেধে রাখা হয়। তাদের কোন প্রকার মারপিট করা হয়নি। পরে চৌকিদাদেরর সহায়তায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনা হয়েছে। তবে চুরির বিষয়টি তারা এলকার শত শত মানুষের কাছে শিকার করেছেন বলেও তিনি জানান।

এ বিষয়ে মনিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, দুপুরে স্থানীয় সাংবাদিকরা অবগত করলে চৌকিদার পাঠিয়ে আমার কার্যালয়ে আনা হয়। বিষয়টি নিয়ে ইউপি মেম্বর ও স্থানীয়দের নিয়ে সমঝোতার জন্য চেষ্টা করা হচ্ছে। বাঘা থানার তদন্ত ওসি আবদুল বারী জানান, বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে তারা অভিযোগ করলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris