১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আগামী ৩ দিনে বাড়বে তাপমাত্রা

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ১১:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
আগামী ৩ দিনে বাড়বে তাপমাত্রা
বিজ্ঞাপন

এফএনএস : কয়েক দিনের দুঃসহ গরমের পর গত দুই দিনে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছিল। তবে গতকাল শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বেড়ে তারপরের তিন দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। গতকাল শুক্রবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তারা বলছে, গত বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাঙ্গামাটি ও ফেনীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস করে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন