১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে গুলি বর্ষণের অভিযোগ

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ১০:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে গুলি বর্ষণের অভিযোগ
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার গ্রামের বাড়িতে গুলি বর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের রাজাপুরের বাড়িতে এ গুলি ছোঁড়া হয়েছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের ও কাদের মির্জার ছোট ভাই শাহাদাত হোসেন। তিনি বলেন, আমরা বাড়িতে অবস্থান করছিলাম। পরপর কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পাই।

এ সময় উপস্থিত সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি বলেন, খবর পেয়ে আমরা ওই বাড়িতে যাই। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি মেয়র কাদের মির্জার বাড়ির উত্তর পাশের এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। এর আগে গত ১৬ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে ওই বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন