৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীর হালকা যানগুলোতে অতিরিক্ত যাত্রীবহনের প্রবণতা বাড়ছে

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ১০:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী নগরীর হালকা যানগুলোতে অতিরিক্ত যাত্রীবহনের প্রবণতা বাড়ছে
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে তখন প্রথমধাপে লকডাউন দিয়েছিল সরকার। এইবছরে করোনার প্রাদুর্ভাবে এপর্যন্ত গড় মৃত্যুর হার প্রায় একশজন। আক্রান্তের সংখ্যাও রাজশাহী জেলাতে নেহাতই কম নয়।

গেলবার লকডাউনের কিছুদিন পূর্ব থেকে রাজশাহী ট্রাফিক পুলিশ নগরীতে চলাচলরত ইজিবাইকগুলোতে যাত্রীসেবার ক্ষেত্রে বেঁধে দিয়েছিলেন স্বাস্থ্যবিধি বিষয়ক কিছু নিয়মনীতি। পেছনের আসনে দুইজন আর সামনের আসনে একজন এছাড়াও ছিল যাত্রী ও চালকের মুখে মাস্ক পড়ার বাধ্যবাধকতার বিষয়টিও। কিন্তু এবার নেই পূর্ববর্তী সময়ের মতো কোন বাধ্যবাধকতা। শহরের বিভিন্ন সড়কে লক্ষ্য করা গেছে অতিরিক্ত যাত্রীবহনের চিত্র। কোন কোন ইজিবাইকে লক্ষ্য করাগেছে ছয় থেকে সাতজন করে যাত্রী তোলার প্রবণতা। আবার কোন কোন ব্যাটারীচালিত রিক্সাতেও লক্ষ্য করা গেছে চারজন বন্ধু মিলে যাতায়াতের বিষয়টিও। উপরন্তু, অনেক যাত্রী ও চালকদের মুখেও লক্ষ্য করা যায়নি মাস্ক।

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৮১ জন। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন। এ নিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গত ১৬ ও ১৭ এপ্রিল দেশে করোনায় ১০১ জন করে মারা যান। ১৮ এপ্রিল করোনায় মারা যান ১০২ জন। সোমবার করোনায় একদিনে রেকর্ড ১১২ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। যা একদিনে সর্বোচ্চ। মঙ্গলবার করোনায় ৯১ জনের মৃত্যু হয়। গত বুধবার মৃত্যু হয় ৯৫ জনের।

নগরীতে ইজিবাইক চলাচলে কিছুটা শিথিলতা আর হালকা পরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি মান্যতার বিষয়টির ক্ষেত্রে নেই তেমন কোন কঠোরতা যার কারনেই ইজিবাইক ও চার্জার রিক্সাগুলো গাদাগাদি করে যাত্রীবহনের প্রবণতা লক্ষ্যনীয় বলে মন্তব্য নগরীর সচেতন মহলের। সম্ভব হলে ছোট যানবাহন সিমীত পরিমানে চলাচলের বিষয়টি ঠিক রেখে করোনার সংক্রমণ রোধে সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি সংশ্লীষ্টদের আরো বেশি নজরদারি বাড়ানোর অনুরোধ করেছেন নগরীর সচেতন নাগরিকরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন