৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়া-তাহেরপুর সড়কে বালু-পাথর সরবরাহ নিয়ে সংঘর্ষে ৪ জন আহত

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ১০:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
পুঠিয়া-তাহেরপুর সড়কে বালু-পাথর সরবরাহ নিয়ে সংঘর্ষে ৪ জন আহত
বিজ্ঞাপন

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর নির্মাণাধীন সড়কে ইট বালু ও পাথর সরবরাহের জেরে বর্তমান ক্ষমতাসিন দলের দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর থেকে উপজেলা সদর এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের ১নং খাদ্য গুদাম গেইটের সামনে তাহেরপুর সড়কে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদশীরা বলেন, সকাল ১১টা থেকে তাহেরপুর সড়কের খাদ্য গুদাম গেইটের সামনে আব্দুলা ও তার লোকজন বসে আড্ডা দিচ্ছিল। সে সময় এখানে রাজা ও তার লোকজন আসে। তারা উভয়ে বর্তমান ক্ষমতাসিন দলের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। পরে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষের রুপ নেয়। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। তবে তৎক্ষনিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এরপর থানার পুলিশ আসলে ঘটনাস্থল থেকে উভয় পক্ষের লোকজন চলে যায়।

জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, নির্মাণাধীন পুঠিয়া-তাহেরপুর সড়কে বালু সরবরাহ নিয়ে দু’পক্ষের মধ্যে কিছুটা বিভেদ দেখা দিয়েছে। তবে বিষয়টি বসে আপোষ করা হবে বলে জানান তিনি। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু বলেন, তাহেরপুর সড়ক নির্মাণ কাজের ঠিকাদারকে স্থানীয় ছেলেরা বালু পাথর সরবরাহ করছে। এ বিষয়টি নিয়ে গক কয়েকদিন থেকে দু’পক্ষের মধ্যে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। তবে আজ (২২ এপ্রিল) সন্ধ্যায় উভয়পক্ষকে নিয়ে বসার কথা ছিল। কিন্তু হটাৎ করে সকালেই দু’পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়েছে বলে শুনেছি।

এ বিষয়ে সড়কের নির্মাণ সামগ্রী সরবরাহকারী মো. আব্দুলা ও রাজার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, দু’গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন