রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

দেশে করোনায় আরো ৯৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪০১৪ রোগী

Paris
Update : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

এফএনএস : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বৈশ্বিক এই মহামারিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৭৮১ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ১৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জনে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৩৩৫টি সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে মোট ২৭ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪ হাজার ১৪ জনের রিপোর্ট পজিটিভ আসে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ। তবে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত রোগী শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। এদিকে একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ২৬৬ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৭ দশমিক ২৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে দশোর্ধ্ব দুইজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব ১৪ জন, পঞ্চাশোর্ধ্ব ২০ জন এবং ষাটোর্ধ্ব ৫৯ জন।

বিভাগওয়ারি হিসাবে ঢাকা বিভাগে ৫৫ জন, চট্টগ্রামে ২০ জন, রাজশাহীতে ছয়জন, খুলনায় পাঁচজন, সিলেটে চারজন, রংপুরে তিনজন এবং ময়মনসিংহে পাঁচজনের মৃত্যু হয়। এর আগে গত ১৬ ও ১৭ এপ্রিল দেশে করোনা আক্রান্ত হয়ে ১০১ জন এবং ১৮ এপ্রিল ১০২ জন মারা যান। আর গত ১৯ এপ্রিল (সোমবার) ১১২ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। যা একদিনে এখনও পর্যন্ত সর্বোচ্চ। সবশেষ গত বুধবার দেশে ৯৫ জনের মৃত্যু হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


আরোও অন্যান্য খবর
Paris