রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

পুঠিয়া পৌসভায় আড়াই মাসেও গঠন হয়নি প্যানেল মেয়র

Paris
Update : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া পৌরসভা নির্বাচন ও শপথ গ্রহণের পর নবনির্বাচিত জনপ্রতিনিধিরা দ্বায়িত্ব নিয়েছেন প্রায় আড়াই মাস আগে। নিয়ম অনুসারে প্রথম কার্যসভা থেকে এক মাসের মধ্যে নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে থেকে তিনজন প্যানেল মেয়র নির্বাচিত করতে হবে। কিন্তু রহস্যজনক কারণে এখনো পর্যন্ত পৌর প্যানেল মেয়র পদে কাউকে দ্বায়িত্ব দেয়া হয়নি। যার কারণে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, গত বছর ২৮ ডিসেম্বর সারাদেশে পৌরসভা নির্বাচনের প্রথমধাপে পুঠিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নতুন মেয়র হিসাবে নির্বাচিত হয় আল মামুন খান। শপথ গ্রহণ শেষে চলতি বছর ৪ ফেব্রুয়ারী নির্বাচিত জনপ্রতিনিধিরা দ্বায়িত্ব গ্রহণ করেন। আর প্রথম কার্যসভা অনুষ্ঠিত হয় ২৮ ফেব্রুয়ারী। স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০১৯ এর ৫৮ নং ধারায় উল্লেখ মোতাবেক প্রথম কার্যসভা থেকে এক মাসের মধ্যে কাউন্সিলরদের মধ্যে অগ্রাধিকারক্রমে তিন সদস্য বিশিষ্ট একটি প্যানেল মেয়র গঠন করতে হবে। এদের মধ্যে একজন সংরক্ষিত নারী কাউন্সিলর থাকবেন। কিন্তু নানা অযুহাতে এখনো পর্যন্ত প্যানেল মেয়র নির্বাচিত হয়নি।

পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর শাহ জালাল বলেন, প্যানেল মেয়র গঠন না হওয়ায় পৌরসভার বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সমস্যা দেখা দেয়। যেমন বর্তমানে মেয়র ব্যাক্তিগত আইনী জটিলতার কারণে বাহিরে রয়েছেন। তার অবর্তমানে দ্বায়িত্বে এখন কেউ নেই। যদিও এখন করোনার প্রভাবের কারণে অফিস বন্ধ রয়েছে। তবে মেয়র মহদয় কি কারণে প্যানেল কমিটি করবেন করছি করে সময় ক্ষেপন করছেন তা আমার জানা নেই।

অপর ৫নং কাউন্সিলর মোহাম্মদ মুকুল শেখ বলেন, দ্বায়িত্ব নেয়ার পর আমি মেয়র সাহেবকে বলেছিলাম ৩০ দিনের মধ্যে প্যানেল কমিটি গঠন করতে। তবে কি কারণে তিনি যথা সময়ে তা করেননি সেটা বলতে পারবো না। আর প্যানেল মেয়র না থাকায় বিভিন্ন সময় কিছুটা জটিলতা হয়। নাম প্রকাশ না করা শর্তে একজন কাউন্সিলর বলেন, নির্বাচিত ৯ জন পুরুষ কাউন্সিলরের মধ্যে ১নং প্যানেল মেয়র হতে ৮ জনই আগ্রহী। এই নিয়ে পৌরসভায় নানা জটিলতা ও সংঘর্ষের আশঙ্কা থাকায় মেয়র মহদয় যথা সময়ে প্যানেল কমিটি করতে পারেনি।

তবে যদ্দুর জানি অল্প কিছুদিনের মধ্যে অতিগোপনে দু’জন পুরুষ ও একজন মহিলা কাউন্সিলরের নাম তালিকার প্যানেল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ বিষয়ে মেয়র আল মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, প্রথম কার্যসভা থেকে এক মাসের মধ্যে প্যানেল কমিটি করার নিয়ম রয়েছে। কিন্তু কি কারণে এখনো পর্যন্ত প্যানেল মেয়রদের নির্বাচিত করা হয়নি তা মেয়র মহদয় ভালো বলতে পারবেন। আর বর্তমানে লকডাউন থাকায় অফিস বন্ধ রয়েছে। যার কারণে মেয়রের অনুপস্থিতিতে দাপ্তরিক কাজে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি।


আরোও অন্যান্য খবর
Paris