রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

দীর্ঘ তাপদাহের পর রাজশাহীতে স্বস্তির বৃষ্টি

Paris
Update : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

নিজস্ব প্রতিবেদক : কয়েকদিনের টানা তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজশাহীবাসী। এছাড়া রমজান মাস হওয়ায় রোজাদারদের মধ্যেও কিছুটা প্রশান্তি ফিরেছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে। স্বস্তির বৃষ্টিতে টানা দাবদাহে থেকে যেন হাফ ছেড়ে বেঁচেছেন পদ্মাপাড়ের মানুষ। আবহাওয়া অফিসের তথ্য মতে, রাজশাহীর ওপর দিয়ে গত এক সপ্তাহেরও বেশি সময় থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এরপর মৃদু তাপপ্রবাহ রূপ নেয় মাঝারিতে।

সর্বশেষ মাঝারি তাপপ্রবাহ তীব্র তাপপ্রবাহে পরিণত হয়। রাজশাহীর তাপমাত্রার পারদ ওঠে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে! এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য হাহাকার পড়ে গিয়েছিল। অবশেষে বুধবার সন্ধ্যায় কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে। স্বস্তির বৃষ্টিতে টানা দাবদাহ থেকে যেন হাফ ছেড়ে বেঁচেছেন পদ্মাপাড়ের মানুষ।

তবে আজও সূর্যদীপ্ত সকাল নিয়ে দিন শুরু করেছিল রাজশাহীবাসী। সূর্যের প্রখর তাপ রাজশাহীকে ছুঁয়ে যায় দুপুরেই। বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে- এর পরপরই আকাশে মেঘ জমতে শুরু করে। বিকেল সাড়ে ৫টার পর রাজশাহীর পুরো আকাশ কালো মেঘে ছেয়ে যায়। এরপর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নামে সেই কাঙ্ক্ষিত বৃষ্টি। রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি চলছিল।

কখনও গুঁড়িগুঁড়ি কখনও বা মুষলধারে। আজকের বজ্রসহ/বৃষ্টি মানুষের মনে প্রশান্তির পরশ বুলিয়ে দেয়। বৃষ্টির সঙ্গে বয়ে চলা হিমেল বাতাস যেন রোদে ঝলসানো মানুষগুলোর শরীরে এখন বাড়তি সুখানুভূতি ছড়িয়ে দিচ্ছে। রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক দেবল কুমার মৈত্র জানান, বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বৃষ্টি শুরু হয়। রাত ৮টা পর্যন্ত রাজশাহীতে ৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এখনও বৃষ্টি চলছে। তাই এর পরিমাণ আরও বাড়বে। আজ রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ১২ এপ্রিল রাজশাহীর আশপাশের উপজেলা এলাকায় ৭ দশমিক ৪ মিলিমিটার এবং ৯ এপ্রিল ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়।

টানা দাবদাহের পর বুধবারের এ বৃষ্টি জনমনে স্বস্তি এনে দিয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাসে আপাতত আর বৃষ্টির তেমন সম্ভবনা নেই বলেও জানান এ আবহাওয়া কর্মকর্তা। এদিকে, বৃষ্টি শুরুর পর থেকেই রাজশাহী বিদ্যুৎহীন হয়ে পড়েছে।


আরোও অন্যান্য খবর
Paris