রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

করোনায় প্রাণ হারিয়েছেন সাড়ে ৩০ লাখ মানুষ

Paris
Update : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

আরা ডেস্ক : করোনাভাইরাসে বিশ্বে ৩০ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। গত একদিনে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৯০৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৪ হাজার ৯৭৫ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩০ লাখ ৫৭ হাজার ৫৪১ জন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ৫৫০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ কোটি ২১ লাখ ৫১ হাজার ৭৭৯৬ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন ১ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ২১৩ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৪৭০ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৮২ হাজার ৪৫৬ জন। করোনায় বর্তমানে নতুন কেন্দ্র হয়ে উঠেছে ভারত ও ব্রাজিল। দুই দেশে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনা। করোনা সংক্রমণে বিশ্ব দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ৫৬ লাখ ৯ হাজার ৪ জন। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ৮২ হাজার ৫৭০ জনের।

ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৪০ লাখ ৫০ হাজার ৮৮৫ জন এবং মারা গেছেন তিন লাখ ৭৮ হাজার ৫৩০ জন। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি। বাংলাদেশেও করোনার প্রকোপ ক্রমেই বাড়ছে। সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে সর্বাত্মক লকডাউন।


আরোও অন্যান্য খবর
Paris