রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

ভারতে অক্সিজেন ট্যাঙ্কার লিক, ২২ করোনা রোগীর মৃত্যু

Paris
Update : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

আরা ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের নাশিক জেলায় একটি অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে যাওয়ার কারণে অক্সিজেনের অভাবে ২২ করোনা রোগীর মৃত্যু হয়েছে। জেলার কালেক্টর এনডিটিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন। মহারাষ্ট্রের একটি হাসপাতালের বাইরে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে ওই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ মিনিট ধরে অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। ফলে অক্সিজেনের তীব্র সঙ্কটে ২২ করোনা রোগী প্রাণ হারান।

জেলার কালেক্টর সুরাজ মানধারে এনডিটিভিকে বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী জাকির হোসেইন পৌরসভা হাসপাতালে অক্সিজেন সরবরাহের অভাবে ২২ রোগীর মৃত্যু হয়েছে। ওই হাসপাতালটিতে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। যারা মারা গেছেন তারা সবাই ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। তাদের অবিরাম অক্সিজেনের সাপোর্টের দরকার। কিন্তু প্রায় ৩০ মিনিট ধরে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় এসব রোগীকে বাঁচানো যায়নি।

ওই হাসপাতালে প্রায় ১৫০ জন রোগী ভেন্টিলেটর বা অক্সিজেন সাপোর্টে রয়েছেন। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেস তোপ জানিয়েছেন সরকার এই ঘটনা তদন্ত করবে। তিনি বলেন, আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী, যেসব রোগীরা ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তাদের মৃত্যু হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris