১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীতে পানি বাড়ছে

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১, ৮:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীতে পানি বাড়ছে
বিজ্ঞাপন

এফএনএস : দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায়ও সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এখনও এসব অঞ্চলের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিপদসীমার নিচেই থাকতে পারে। গতকাল মঙ্গলবার দুপুরে হাওড় অঞ্চলের নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

তারা বলছে, গত ২৪ ঘণ্টায় লালাখালে ১০০ মিলিমিটার, জাফলংয়ে ৫০, কানাইঘাটে ৬৯ ও শেওলায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর বাংলাদেশ সংলগ্ন ভারতের গ্যাংটকে ৪৯ ও সিলচরে ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের ফলে দেশের পানি সমতল পর্যবেক্ষণাধীন ৩৯টি স্টেশনের মধ্যে ২৬টিতে পানি বাড়ছে, ১০টিতে কমছে এবং ৩টি স্টেশনে পানি অপরিবর্তিত রয়েছে বলে রেকর্ড হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন