সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

চারঘাটে দুই মাসে ট্রাক্টরে প্রাণ গেছে ৬ জনের

Paris
Update : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলার সড়কগুলোতে বেড়ে চলেছে ট্রাক্টরের দৌরাত্ম্য। এতে যেমন ঘটছে দুর্ঘটনা, তেমনি বাড়ছে প্রাণহানির ঘটনাও। গত ২ মাসে আটটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। এরমধ্যে এক কলেজ ছাত্র ও মাধ্যমিক স্কুল পড়ুয়া শিক্ষার্থী রয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার ভায়ালক্ষীপুর মোহননগর এলাকাতে মাটিবাহী একটি ট্রাক্টরের চাপায় শাকিল ইসলাম (১৮) নামে যুবকের মৃত্যু হয়েছে।

জানা গেছে, ভোর ৪টার দিকে শাকিল মাটিবাহী ট্রাক্টরে চড়ে পুকুরের মাটি নিয়ে যাচ্ছিল। এ সময় ট্রাক্টরের গতি বেশি থাকার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে প্বার্শবর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়। নিহত শাকিল বাঘা উপজেলার কলিকগ্রাম এলাকার মৃত সুজন আলীর ছেলে। সুজন আলীও চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী রেলক্রসিংয়ের কাছে ট্রাক্টর দূর্ঘটনায় নিহত হয়।
এদিকে গত ২ মাসে চারঘাট উপজেলার নিমপাড়া, শলুয়া, ভায়ালক্ষীপুর, ইউসুফপুরসহ বিভিন্নস্থানে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটলেও শুধু ট্রাক্টর চাপায় মারা গেছে ৬ জন।

গত ২৮ জানুয়ারী উপজেলার শলুয়া ইউনিয়নের বামনদিঘি গ্রামের হাছেন গায়েনের ছেলে রজিবুর ইসলাম (২৭) ট্রাক্টর চাপায় নিহত হয়, নিমপাড়া ইউনিয়নের বাগমারী রেলক্রসিংয়ে ট্রাক্টর ও ট্রেনের সংঘর্ষে সুজন আলী (৩৫) নিহত হয়, ৯ এপ্রিল নিমপাড়ায় কয়লা বোঝাই টাক্টরের চাপায় সাইকেল আরোহী নাবির হোসেন (১৩) নামের এক মাধ্যমিক স্কুলে পড়ুয়া এক কিশোরের মৃত্যু হয়েছে, ৮ এপ্রিল জোতকার্তিক এলাকায় মাটিবাহি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংর্ঘষের ঘটনায় মিজানুর রহমান মিন্টু (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আর গতকাল (১৫ এপ্রিল) শাকিল ইসলাম নামে কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের দুর্বলতা ও আইনের যথাযথ প্রয়োগ না থাকায় ট্রাক্টর দুর্ঘটনা বাড়ছে বলে দাবি করেছেন পিস ফ্যাসিলেটেটর গ্রুপ রাজশাহী জেলার সমন্বয়কারী সাইফুল ইসলাম বাদশা। তিনি বলেন, ট্রাক্টর পণ্য বা মালবাহী কোনো গাড়ি নয়। এটি ব্যবহার হবে কৃষি জমিতে চাষাবাদে।

অথচ তা না করে পণ্যবাহী গাড়ি বানিয়ে সড়কে ব্যবহার করা হচ্ছে। এটা সম্পূর্ণ অবৈধ যান। চারঘাট-বাঘা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরে আলম বলেন, চারঘাট মডেল থানায় ট্রাক্টর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ট্রাক্টর দুর্ঘটনা রোধসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris