২১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

হেফাজতের মহাসচিব কাসেমী এইচডিইউতে

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ৩:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
হেফাজতের মহাসচিব কাসেমী এইচডিইউতে
বিজ্ঞাপন

এফএনএস : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের এইচডিইউতে (হাই-ডিপেন্ডেন্সি ইউনিট) নেয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী এ কথা জানান। তিনি বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে এইচডিইউতে নেয়া হয়।

নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান। গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। নূর হোসাইন কাসেমীর ঠাণ্ডা ও শ্বাসকষ্ট থাকলেও তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা যায়। গত ১৫ নভেম্বর গঠিত হেফাজতের নতুন কমিটিতে মহাসচিবের দায়িত্ব পান কাসেমী। কমিটির আমির নির্বাচিত হন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন