রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

রাজশাহীতে ছাত্রলীগ নেতা ধরা খেলেন প্যান্ট চুরি করে!

Paris
Update : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

আরা ডেস্ক : একটি মার্কেটের শো-রুম থেকে প্যান্ট চুরির পর সিসিটিভির ফুটেজে ধরা খেলেন ছাত্রলীগ নেতা। এ ঘটনায় তাকে ৩২০ টাকা জরিমানাও গুণতে হয়েছে। অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম মিজানুর রহমান ওরফে জুয়েল রানা। তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। আর ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া বাজারের প্রদ্বীপ সুপার মার্কেটে। অভিযোগ উঠেছে, জুয়েল রানা ওই মার্কেটের গার্মেন্ট ব্যবসায়ী প্রসেনজিৎ এর দোকান থেকে প্যান্ট চুরি করেন। চুরির একদিন পরে সিসিটিভি ফুটেজে ধরা পরে বিষয়টি।

তবে ছাত্রলীগ নেতা জুয়েল রানা বলেন, আমি প্যান্টটা চুরি করিনি। মজা করেছি। সন্ধ্যায় মজা করে-সকালে ওই প্যান্ট পরে এসে টাকা দিয়ে দিয়েছি। একজন অপরিচত মানুষ আমাকে মার্কেটের পেছনে পানের সাথে ঘুমের ওষুধ খাওয়ায়। এরপর থেকে আমি আর কথা বলতে পারিনি। নেশা নেশা লাগছিল। বিষয়টি অনেকেই জেনে যাবে তাই, কোনো কথা না বলে প্যান্টটা নিয়ে যাই। আর গার্মেন্ট ব্যবসায়ী প্রসেনজিৎ জানান, শনিবার বিকেলের পর প্যান্টটা চুরি হয়। তিনি দোকানে ছিলেন না। তার ছোট ভাই দ্বীপ ছিল। তিনি প্যান্টটা দেখতে না পেয়ে দ্বীপকে জিজ্ঞেস করে। সেও বলতে পারে না। এরপর পাশের দোকানের সিটিটিভির ফুটেজ দেখে রানাকে শনাক্ত করেন।

পরে তাকে ফোন দিলে জুয়েল রানা তাকে জানায়, ভাই আমি বিষয়টি আপনাকে বলবো বলবো মনে করছিলাম। কিন্তু আপনিই ফোন দিলেন। এরপরে জুয়েল রানা মার্কেটে আসে। পরে গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি সারওয়ার ও সম্পাদক পাপুল সরকারের উপস্থিতিতে ৩২০ টাকা জরিমানা দেয় এবং ঘটনার জন্য ক্ষমা চান। রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে কেউ কোনো অভিযোগ করেননি। এখনও সত্যতা জানেন না। তবে কেউ অভিযোগ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: সাহেববাজার২৪.কম


আরোও অন্যান্য খবর
Paris