রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

নারায়ণগঞ্জে সহিংসতার ঘটনায় হেফাজতের শীর্ষ চার নেতাকর্মী গ্রেফতার

Paris
Update : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

এফএনএস : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে ঘেরাওয়ের পর সহিংসতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া একাধিক মামলায় হেফাজতে ইসলামের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজধানীর জুরাইন এলাকা থেকে রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া হেফাজতের চার আসামির মধ্যে মাওলানা ইকবাল ২৮ মার্চ হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সহিংস ঘটনার প্রধান আসামি।

অন্য আসামিরা হলেন মাওলানা মোয়াজ্জেম হোসেন, মাওলানা শাজাহান শিবলি ও মাওলানা মহিউদ্দিন। তাঁরা হেফাজতের সহিংসতার ঘটনায় হওয়া পৃথক চার মামলার আসামি। গতকাল সোমবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে নারী নিয়ে অবস্থানকালে মামুনুল হককে অবরুদ্ধ করা হয়। সঙ্গে থাকা নারী সম্পর্কে জানতে চাইলে তাঁকে দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুনুলকে তাদের হেফাজতে নেয়।

পরে মামুনুল হকের ওই ঘটনা জানাজানি হলে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে হেফাজতের দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা রয়েল রিসোর্টে ভাঙচুর চালায়। এ পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিকে ২০১৩ সালের সহিংসতার ঘটনায় পল্টন থানার মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত।


আরোও অন্যান্য খবর
Paris