৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাংলাদেশি ভেবে ভারতীয় নাগরিকের ওপর গুলি ছুড়লো বিএসএফ

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১, ৫:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বাংলাদেশি ভেবে ভারতীয় নাগরিকের ওপর গুলি ছুড়লো বিএসএফ
বিজ্ঞাপন

এফএনএস : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাংলাদেশি ভেবে মিলন মিয়া (২৬) নামের এক ভারতীয় নাগরিকের ওপর গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে জেলার নাগেশ্বরী উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান চিকিৎসক। গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৪৬/৫ এস এর কাছে এ ঘটনা ঘটে।

আহত মিলন কুচবিহার জেলার চৌধুরীর হাট গ্রামের আলম মিয়ার ছেলে। আহত মিলন মিয়া বলেন, আমি গতকাল (গত শনিবার) সন্ধ্যায় বাংলাদেশে এসেছিলাম সয়াবিন তেল কেনার জন্য। তেল নিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ আমাকে গুলি করে। পরে আমি জীবন বাঁচানোর জন্য দৌড়ে বাংলাদেশের ভেতরে আসি। এখানকার লোকজন আমাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।

নাগেশ্বরী থানার ওসি রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে একজন আহত হয়েছেন। আহত ওই যুবক কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. পুলক কুমার বলেন, এক ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ অবস্থায় ভোরে ভর্তি হয়েছেন। তার বুকের ডানদিকে বুলেট পাওয়া গেছে। এখন তিনি আশঙ্কামুক্ত।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন