প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল দলের খেলোয়াড় মোঃ মিজানুর রহমানকে (৪০) গত শনিবার রাত ৭ টার দিকে হেতেমখা পানির ট্যাংকের নিচে বন্ধুদের নিয়ে আড্ডা দেয়ার সময় লাইট নেভানোকে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বন্ধু কর্তৃক ছুরিদ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ায় তাৎক্ষনিক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
মিজান নগরীর হেতেমখা সবজীপাড়ার মুনসুর রহমানের ছেলে। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী মৃত মিজানের খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন সেই সাথে শোকসোন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।