বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগর উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থী নির্বাচিত

Paris
Update : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

এফএনএস : নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) আবদুর রউফ দুলু ২৫ হাজার ৯৫৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।নিকটতম হয়েছেন প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মোসারব হোসেন (ধানের শীষ)। তিনি পেয়েছেন ৮ হাজার ১৫৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিন (মোটর সাইকেল) পেয়েছেন ২ হাজার ৪১৭ ভোট। ভোট গ্রহন ও গননা শেষে নির্বাচনী কর্মকর্তা জানান,সকাল ৯ টায় ভোট গ্রহন শুরু হয়। একটানা ভোট গ্রহন চলে বিকেল ৫ টা পর্যন্ত। মোট ৫৬ টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহন সম্পন্ন করা হয়। মোট ভোটার ছিলো ১ লাখ ৪৯ হাজার ৫৮৭ জন।

এদিকে ভোট গ্রহনের দিন দুপুরে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লংঙ্ঘনসহ নানা অভিযোগ তোলেন প্রতিদ্বন্দ্বী অপর দুই প্রার্থী। বিএনপি প্রার্থী মোসারব হোসেন বলেন, বেশ কয়েকটি কেন্দ্র থেকে বিএনপির নির্বাচনী এজেন্ট বের করে দেয়া হয়েছে। সাধারন ভোটারদেরকে ভোট দিতে বাধা প্রদান ও বিএনপির কর্মিদের উপড় হামলা ও মারপিটের অভিযোগ করেন তিনি। স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিন অভিযোগ করে বলেন- সুষ্ঠ ভোট হয়নি। সাধারন ভোটারদের ভোট প্রদানে বাধা দিয়েছে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন।

আওয়ামী লীগের প্রার্থী আবদুর রউফ দুলু সাংবাদিকদের বলেন- বর্তমান সরকার তথা এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ আবারো নৌকায় ভোট দিতে অপেক্ষায় ছিলো। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি। নির্বাচনী রিটানিং কর্মকর্তা জায়দা খাতুন জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। কেউ কোন লিখিত অভিযোগ করেন নি জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris