১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুই দিন বহাল থাকছে আগের বিধিনিষেধই

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১, ৩:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দুই দিন বহাল থাকছে আগের বিধিনিষেধই
বিজ্ঞাপন

এফএনএস : করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আগামী ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বহাল থাকবে। গতকাল রোববার এ নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে। মহামারি করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে সাতদিনের লকডাউন বা বিধিনিষেধ জারি করে সরকার। এই বিধিনিষেধের মেয়াদ শেষ হয় গতকাল রোববার রাত ১২টায়। আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন দেয়া হচ্ছে বলে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো অফিস আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের বিস্তার রোধে শর্তসাপেক্ষে সার্বিক কার‌্যাবলী/চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাড়ের গত ৪ এপ্রিল (১১ দফা নির্দেশনা) ও ৮ এপ্রিল (দোকান ও মার্কেট খোলা) অফিস আদেশের ধারাবাহিকতায় নিষেধাজ্ঞা আরোপ আগামী ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ বিষয়ে সিনিয়র সচিব ও সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অফিস আদেশে অনুরোধ জানানো হয়েছে।

গত ৪ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে চলমান বিধিনিষেধের সময় পালনের জন্য ১১টি নির্দেশনা দেয়া হয়েছে। বিধিনিষেধ শুরু হলে গণপরিবহন না পেয়ে দুর্ভোগে পড়েন থোলা থাকা সরকারি-বেসরকারি অফিসের কর্মীরা। গণপরিবহন না পেয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন যাত্রীরা। একই সঙ্গে দোকান ও মার্কেট খুলে দিতেও আন্দোলনে নামেন মালিক-শ্রমিকরা। এরইমধ্যে গত ৭ এপ্রিল সিটি করপোরেশন এলাকার মধ্যে গণপরিবহন খুলে দেয়া হয়।

সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলাচল করছে বাস। তবে শপিংমল ও দোকান মালিক-শ্রমিকদের আন্দোলন চলছিল। শেষে শুক্রবার থেকে আগামীকাল ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট ও শপিংমল খোলা রাখা যাবে বলে বৃহস্পতিবার নির্দেশনা জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন