১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শ্লীলতাহানি থেকে বাঁচতে অটোরিকশা থেকে ছাত্রীর লাফ

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১, ৩:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
শ্লীলতাহানি থেকে বাঁচতে অটোরিকশা থেকে ছাত্রীর লাফ
বিজ্ঞাপন

এফএনএস : আত্মীয়র বাড়ি থেকে অটোরিকশায় করে নিজের বাড়িতে ফেরার পথে নেত্রকোনার কেন্দুয়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছে তিন অটোরিকশা চালক। এ সময় ওই ছাত্রী আত্মরক্ষার জন্য অটোরিকশা থেকে লাফ দিলে স্থানীয় লোকজন গিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিন অটোচালককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

আটকরা হলেন- কেন্দুয়া উপজেলার দামিনা গ্রামের শহীদ মিয়ার ছেলে আবু রায়হান (২৭), রামপুর-ভরাপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে আসাদুল (২৫) এবং সান্দিকোনা ডাউকী গ্রামের জিলু মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৩)। কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, গত শনিবার বিকেলে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রেন্টিতলা মোড়ে ঘটনাটি ঘটে।

ঘটনার সময় স্থানীয় জনতা তিন অটোচালককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করলে পুলিশ সন্ধ্যায় তাদের থানা হেফাজতে নেয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন