১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অভাবের তাড়নায় রিকশাচালকের আত্মহত্যা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ৩:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
অভাবের তাড়নায় রিকশাচালকের আত্মহত্যা
বিজ্ঞাপন

এফএনএস : মেয়ের যৌতুকের টাকা জোগাড়, তার ওপর করোনাকালে আয় বন্ধ থাকায় দৈনন্দিন খরচ মেটাতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জামাল উদ্দিন (৪৫) নামে এক রিকশাচালক। গতকাল শনিবার সকাল ৮টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। জামাল উদ্দিনের বাড়ি ভোলার মনপুরা উপজেলার গোয়ালিয়া গ্রামে।

স্থানীয়রা জানান, ভাড়ায় ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহী করতেন জামাল উদ্দিন। গত কয়েকদিন আগে তার আগের রিকশা নিয়ে নেন মালিক। এরপর কয়েকদিন অন্যান্য কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন তিনি। লকডাউনের পর অন্যান্য কাজও বন্ধ হয়ে যায়। আবার রমজান উপলক্ষে মেয়ের শ্বশুরবাড়িতে ইফতারি পাঠাতে হবে। সবমিলিয়ে অভাবের যন্ত্রণায় দিশেহারা হয়ে তিনি গতকাল শনিবার ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, গতকাল শনিবার সকালে ভাটিয়ারী এলাকায় এক রিকশাচালকের আত্মহত্যার খবর পেয়ে দ্রুত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, অভাবের যন্ত্রণায় পারিবারিক কলহে তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি আমরা দেখছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন