১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ১১:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
বিজ্ঞাপন

এফএনএস : সাতক্ষীরার কালিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়ন করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হাফেজ আনোয়ারুল ইসলাম (৩৩) কালিগঞ্জ উপজেলার কালিকাপুর মোড়লপাড়া গ্রামের আবদুল জব্বার মোড়লের ছেলে এবং কালিগঞ্জ কফিল উদ্দীন হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক।

গত বৃহস্পতিবার গভীর রাতে মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী জানান। তিনি বলেন, গত ৩/৪ দিন আগে আনোয়ারুল ইসলাম মাদ্রাসার ১৬ বছরের এক ছাত্রকে যৌন নিপীড়ন করে এবং তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি পুলিশের নজরে এলে তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। পরে ঘটনাটির সত্যতা মিললে ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়। ওই মোবাইল ফোনে মাদ্রাসার আরও কয়েকজন ছাত্রের সঙ্গে তার নগ্ন ছবি পাওয়া গেছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই হুমায়ন কবির বাদী হয়ে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন বলে ইয়াছিন জানান। তিনি বলেন, গ্রেপ্তার এ মাদ্রাসা শিক্ষক দীর্ঘদিন ধরে অনেক ছাত্রকে যৌন নিপীড়ন করে আসছিলেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন