১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ড্রাইভিং লাইসেন্স কার্যক্রম বন্ধ ১১ এপ্রিল পর্যন্ত

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১, ১২:০১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ড্রাইভিং লাইসেন্স কার্যক্রম বন্ধ ১১ এপ্রিল পর্যন্ত
বিজ্ঞাপন

এফএনএস : করোনার সংক্রমণ ঠেকাতে ৫ এপ্রিল থেকে সাতদিনের জন্য কঠোর বিধিনিষেধের মধ্যে চলছে দেশ। এ সময়ে বিভিন্ন মেট্রোপলিটন ও জেলায় ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সংস্থাটির পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনার বিস্তার রোধে বিভিন্ন মেট্রোপলিটন ও জেলা এলাকার ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বায়োমেট্রিক কার্যক্রম আপাতত ১১ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের এতে অনুমোদন রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন