১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া বন্ধ হচ্ছে, চলবে দ্বিতীয় ডোজ

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২১, ৮:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া বন্ধ হচ্ছে, চলবে দ্বিতীয় ডোজ
বিজ্ঞাপন

এফএনএস : দেশে আগামীকাল সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন শুরু হচ্ছে বলে জানিয়েছে সরকার। তবে তার মধ্যেও করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন। তিনি বলেন, লকডাউনের ভেতরে আমাদের টিকাদান কর্মসূচি চলমান থাকবে। তবে ৫ এপ্রিল থেকে টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ হচ্ছে, দ্বিতীয় ডোজ আগামী ৮ এপ্রিল থেকে শুরু হবে।

অধ্যাপক রোবেদ আমিন বলেন, যারা টিকা নেবেন তারা কাছের টিকাদান কেন্দ্রে গিয়ে কার্ড দেখিয়ে নেবেন। তবে প্রথম ডোজ বন্ধ হয়ে যাচ্ছে ৫ এপ্রিল, মাঝে তিন দিন বিরতি দিয়ে ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হবে। প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫৪ লাখ ১২ হাজার ৭৯১ জন। এদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ৬৩ হাজার ৫৯৪ জন, আর নারী ২০ লাখ ৪৯ হাজার ১৯৭ জন। তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৯৩৬ জনের।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন