১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

করোনায় আরো ৫৮ মৃত্যু, শনাক্ত ৫৬৮৩

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২১, ৮:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
করোনায় আরো ৫৮ মৃত্যু, শনাক্ত ৫৬৮৩
বিজ্ঞাপন

এফএনএস : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ৬৮৩ জন। গতকাল শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ৫৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৯ হাজার ২১৩ জনের মৃত্যু হল। আর নতুন রোগীদের নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৩৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা ৬ লাখ পেরিয়ে যায় গত ১ এপ্রিল। তার পরদিন ২ এপ্রিল ৬ হাজার ৮৩০ জন কোভিড-১৯ রোগী শনাক্তের কথা জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

এ বছর ৩১ মার্চ তা ৯ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু। বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ইতোমধ্যে ১৩ কোটি ৩ লাখ পেরিয়েছে, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৮ লাখ ৩৯ হাজার। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩৪তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৪০তম অবস্থানে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন