১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন ছাড়

প্রকাশিত: ২ এপ্রিল ২০২১, ৮:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন ছাড়
বিজ্ঞাপন

এফএনএস : বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মার্চ (২০২১) মাসের এমপিও’র চেক ছাড় হয়েছে। বেতন-ভাতা তোলার শেষ দিন ৮ এপ্রিল। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের ২০২১ সালের মার্চ মাসের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অগ্রণী ও রুপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করেছে। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিও’র শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন