সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

দ্রুত গতিতে চলছে রাজশাহী ডিসি অফিস ও কোর্ট চত্বরে রাস্তা, ড্রেন ফুটপাত নির্মাণ

Paris
Update : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় ও কোর্ট চত্বর এলাকায় দ্রুত গতিতে চলছে রাস্তা, ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ। এই উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। গতকাল রাস্তা, ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন। কোর্ট চত্বরের জলাবদ্ধতা নিরসনে এ সময় আইনজীবীবৃন্দ নতুন ড্রেন নির্মাণেও মেয়রকে অনুরোধ জানান।

এ সময় মেয়র সেসব স্থানও পরিদর্শন করেন। পরিদর্শনকালে এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন সহ অন্যান্য আইনজীবীবৃন্দ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার ও মীর ইসতিয়াক আহমেদ লিমন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু,

ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান বাবু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফিরোজ কবির মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris