৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আইসিইউতে রিজভী

প্রকাশিত: ২ এপ্রিল ২০২১, ৮:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
আইসিইউতে রিজভী
বিজ্ঞাপন

এফএনএস : করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবং অক্সিজেন লেবেল কমে যাওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রুহুল কবির রিজভীর কাশি ও জ¦র থাকায় অক্সিজেন লেবেল কমে গেছে। আজ (গতকাল বৃহস্পতিবার) বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে ইনজেকশন দেয়া হয়।

পরে অক্সিজেন লেবেল আরও কমে যাওয়ায় তাকে দ্রুত আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, কয়েক দিন ধরে জ¦রে ভোগার পর গত ১৬ মার্চ করোনা টেস্ট করা হলে রিজভীর শরীরে সংক্রমণ ধরা পড়ে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত বুধবার পাওয়া তৃতীয়বারের রিপোর্টেও তিনি করোনা ‘পজিটিভ’ বলে জানা গেছে। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন