১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

টিসিবি পণ্যের দাম বাড়িয়েছে

প্রকাশিত: ১ এপ্রিল ২০২১, ৮:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
টিসিবি পণ্যের দাম বাড়িয়েছে
বিজ্ঞাপন

এফএনএস : বাজার পরিস্থিতির কারণে পণ্যের দাম বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নতুন দর অনুযায়ী প্রতি কেজি তেলের দাম বেড়েছে ১০ টাকা, ডাল ও চিনির দাম বাড়ানো হয়েছে কেজিতে পাঁচ টাকা। নতুন করে প্রতি কেজি ছোলার দাম ৫৫ টাকা ও খেজুরের দাম ৮০ টাকা নির্ধারণ করেছে টিসিবি। বৃহস্পতিবার থেকে নতুন দর কার্যকর হবে। গতকাল বুধবার টিসিবি জানিয়েছে, ১ এপ্রিল (আজ বৃহস্পতিবার) থেকে ট্রাকসেলে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ চার কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১০০ টাকা দরে পাঁচ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

এ ছাড়া রমজান উপলক্ষে দুই কেজি ছোলা ৫৫ টাকা দরে এবং এক কেজি খেজুর ৮০ টাকা দরে পাবেন। জানা গেছে, চলমান ৪০০ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি কার্যক্রম বাড়িয়ে রমজান উপলক্ষে দ্বিতীয় ধাপে ট্রাকসংখ্যা হবে ৫০০টি। এর মধ্যে রাজধানীতে পণ্য বিক্রি করবে ১০০ ট্রাক। আর তখন ট্রাকসেলে যুক্ত হবে ছোলা ও খেজুর। এসব পণ্য ১ এপ্রিল থেকে ই-কমার্সের মাধ্যমেও বিক্রি করবে টিসিবি।

কেউ ট্রাক থেকে না কিনে ই-কমার্স অথবা সরাসরি বিক্রয় কেন্দ্রর মাধ্যমেও এসব পণ্য কিনতে পারবেন। মজানে যেসব পণ্যের বেশি চাহিদা থাকে, সেগুলোর ১০ থেকে ১২ শতাংশ টিসিবির মজুত রয়েছে। রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে ২৬ হাজার ৫০০ টন ভোজ্যতেল, ১৮ হাজার টন চিনি, ১২ হাজার টন মসুর ডাল, আট হাজার টন ছোলা, ছয় হাজার টন পেঁয়াজ টিসিবি বিক্রি করবে বলে জানা গেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন