১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জাপান থেকে এলো মেট্রো রেলের কোচ

প্রকাশিত: ১ এপ্রিল ২০২১, ৮:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
জাপান থেকে এলো মেট্রো রেলের কোচ
বিজ্ঞাপন

এফএনএস : জাপান থেকে বাগেরহাটের মোংলা বন্দরে এসে পৌঁছেছে মেট্রোরেলের কোচের প্রথম চালান। জাপানের কোবে বন্দর থেকে ছয়টি কোচ নিয়ে ছেড়ে আসা জাহাজ এমভি ‘এসপিএম ব্যাংকক’ গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় বন্দর জেটির ৭ নম্বর জেটিতে নোঙর করে। মোংলা কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মুসা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মেট্রোরেলের (রেলওয়ে কার) ছয়টি বগি নিয়ে আসা এটাই প্রথম চালান। এরপর ধীরে ধীরে আরও ১৩৮ টি বগি এ বন্দর দিয়ে খালাস হবে। এগুলো নদীপথে ঢাকায় যাবে।

বিদেশি ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওহিদুজ্জামানও বিষয়টিনিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাজ বন্দরে ভেড়ার পর আপনারা আরও বিস্তারিত খোঁজ নিতে পারবেন। এর আগে গত মঙ্গলবার তিনি জানিয়েছিলেন, গতকাল বুধবার বিকাল নাগাদ কোচগুলো বহনকারী জাহাজটি মোংলায় পৌঁছাবে। এদিনই দুটি কোচ খালাস হওয়ার কথা। পরের দিন ১ এপ্রিল বাকি চারটি কোচ খালাসের কথা রয়েছে।

পরে কোচগুলো বহন করে বরিশাল হয়ে ঢাকার দিয়াবাড়ি চলে যাবে। রেলওয়ের কারগুলো জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড তৈরি করছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এর আগে গত ৪ মার্চ বাংলাদেশ সময় বিকাল ৩টায় জাপানের কোবে বন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে কোচগুলো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন