রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

বাগমারায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহিলা আ’লীগের শ্রদ্ধাঞ্জলি

Paris
Update : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় উপজেলা মহিলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল বুধবার সকাল ১০টায় দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে অবস্থিত তাঁর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মতিউর রহমান টুকু, মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম,

চেয়ারম্যান আনোয়ার হোসেন, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এস,এম. এনামুল হক, কাউন্সিলর হাচেন আলী, ভবানীগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, সাধারণ সম্পাদক মর্জিনা পারভীন প্রমুখ। পরে মহিলা লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে দলীয় কার্যালয়ের সালেহা ইমারত মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২০ মার্চ বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris