রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

তানোরে ডাচ্ বাংলা ব্যাংকের আড়ালে দাদন ব্যবসার অভিযোগ

Paris
Update : বুধবার, ৩১ মার্চ, ২০২১

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট শাখার আড়ালে উচ্চ সুদে (দাদন) অবৈধ আর্থিক লেনদেন করার অভিযোগ উঠেছে। সংশ্লিস্ট সুত্রে জানা গেছে, নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের মাইক্রোক্রেডিট রেগুলেটারী অথারেটির লাইসেন্স ব্যতিত কোনো প্রতিষ্ঠান আমানত সংগ্রহ বা ঋণ বিতরণ (আর্থিক লেনদেন) করতে পারবেন না করলে সেটা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।

এদিকে এসব অবৈধ লেনদেনের কারণে ডাচ্ বাংলা ব্যাংকের ভাবমুর্তি ক্ষুন্ন ও সাধারণের মাঝে নেতিবাচক মনোভাবের সৃস্টি হচ্ছে। জানা গেছে, উপজেলার কলমা ইউপির দরগাডাঙ্গা হাটে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট কার্যালয়ে বাজার সমিতির নামে অবৈধভাবে সঞ্চয় গ্রহণ ও উচ্চ সুদে ঋণ বিতরণ করা হচ্ছে যা ব্যাংক নীতিমালা পরিপন্থী ও সম্পুর্ণ অবৈধ।

এ বিষয়ে জানতে চাইলে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট দরগাডাঙ্গা হাট শাখার স্বত্ত্বাধিকারী মুহা. মিঠু বলেন, তারা সমবায় অফিসের অনুমতি নিয়ে বৈধভাবে বাজার সমিতি থেকে সঞ্চয় গ্রহণ ও ঋণ বিতরণ করছেন, তিনি বলেন, মাঠে তাদের প্রায় কোটি টাকা ঋণ বিতরণ করা আছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, তিনি কোনো অভিযোগ পাননি, তবে এবিষয় বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখা হবে বলে তিনি জানান।


আরোও অন্যান্য খবর
Paris