১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জাতীয় গণহত্যা দিবসে দেশের সব মসজিদে দোয়ার আহ্বান

প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ১১:০১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
জাতীয় গণহত্যা দিবসে দেশের সব মসজিদে দোয়ার আহ্বান
বিজ্ঞাপন

এফএনএস : জাতীয় গণহত্যা দিবস-২০২১ উপলক্ষে আজ বৃহস্পতিবার দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। বৃহস্পতিবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমেও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ২৫ মার্চ কালরাত্রিতে শাহাদাতবরণকারী সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সারা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য সকল মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন