সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের নাস্তায় পচা পাউরুটি ও জেলি!

Paris
Update : বুধবার, ২৪ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের জন্য সকালের নাস্তায় পচা পাউরুটি ও জেলি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে রোগীর স্বজনরা সেই পাউরুটি ও জেলি নিয়ে হাসপাতাল পরিচালকের কাছে যান। গতকাল মঙ্গলবার সকালের দিকে রামেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তবে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে ৮ নম্বর ওয়ার্ডে রোগীদের মধ্যে। হাসপাতালের ওয়ার্ডগুলোর একাধিক রোগী ও তাদের স্বজনের সঙ্গে কথা বলার সময় তারা পচা পাউরুটি ও কলা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে হাসপাতালে চিকিৎসা নেওয়ার স্বার্থে ঝামেলা এড়াতে সাংবাদিককে তারা কেউ নাম প্রকাশ না করার অনুরোধ জানান।

নাম প্রকাশ না করার শর্তে রোগী ও তাদের স্বজনরা অভিযোগ করেন, রোগীদের জন্য সকালের বরাদ্দ করা নাস্তা দেওয়ার পর এর প্যাকেট খুলেই পচা পাউরুটি পান। এর সঙ্গে যে কলা দেওয়া হয়েছিল তা ছোট ও জেলিগুলো থেকে গন্ধ বের হচ্ছিলো। সেগুলো ফেলে দেওয়া হয়েছে। আর কিছু নিয়ে যাওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে দেখিয়ে অভিযোগ দেওয়ার জন্য। পরে সেগুলোও ফেলে দেওয়া হয়। এর পরপরই ঘটনাটি ধামাচাপা দিতে ঠিকাদারের জোগসাজোগে হাসপাতালের কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী নষ্ট খাবারগুলো দ্রুত সরিয়ে ফেলেন। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, পাউরুটি ও জেলিগুলো আসলে পচা না। তৈরির পর গরম থাকা অবস্থায় পাউরুটিগুলো প্যাকেট করা হয়েছে।

আর প্যাকেটে ফুটো না করায় গ্যাস বের হয়নি। এজন্য সমস্যা হয়েছে। তবে কেন এমন হয়েছে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এর আগেও তিনি খাবারের সমস্যা নিয়ে সাংবাদিকদের এমন উত্তর দিয়েছিলেন। বিষয়টি জানতে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমিও বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি। এ বিষয়টি নিয়ে কয়েকদিন থেকে অভিযোগ করছে রোগী ও তাদের স্বজনরা। এর আগেও এমন অভিযোগ পেয়েছি। আমি বিএসটিআইকে মৌখিকভাবে অভিযোগ দিয়েছি। আর অভিযুক্ত খাবার সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris