সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

চীনে সরকারি ভবনে বোমায় ৪ জন নিহত

Paris
Update : বুধবার, ২৪ মার্চ, ২০২১

এফএনএস : চীনের দক্ষিণাঞ্চলে একটি সরকারি ভবনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ওই বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহভাজনও নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ৫৯ বছর বয়সী এক সন্দেহভাজন ওই হামলা চালিয়েছেন বলে স্থানীয় পুলিশ ওয়েইবো অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে উল্লেখ করেছেন। সেখানে আরও জানানো হয়েছে যে, বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে।

স্থানীয় সময় সোমবার দক্ষিণাঞ্চলীয় গুয়ানঝৌয়ের মিংজিংয়ে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই গ্রামে ৩ হাজার মানুষ বসবাস করে। জিমিয়ান নিউজ সাইটে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে সরকারি একটি ভবন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে গ্রামেরে একটি কমিটির কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জমিজমা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গুয়ানঝৌ ডেইলি জানিয়েছে, ওই গ্রামটিকে একটি পর্যটন কেন্দ্র বানানো জন্য গত বছর সাইহাংয়ের একটি ডেভেলপার কোম্পানির কাছে ২৭০ একর জমি হস্তান্তর করেছেন স্থানীয় কর্মকর্তারা। স্থানীয় বাসিন্দাদের অনেকেই অভিযোগ করেছেন যে তাদের সেখান থেকে সরিয়ে দিতেই বিস্ফোরণ ঘটানো হয়েছে। সেখানে কয়টি পরিবার থাকে তা এখনও নিশ্চিত নয়।

চীনে প্রায়ই কৃষকদের কাছ থেকে জমি দখলের ঘটনা ঘটছে। সেখানে প্রতি বছরই বিভিন্ন প্রতিষ্ঠান কৃষকদের কাছ থেকে জোর করে ভূমি দখল করে নিচ্ছে। হংকং বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা অনুযায়ী, ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত স্থানীয় সরকার প্রায় ৫০ লাখ কৃষকের কাছ থেকে জমি দখল করে নিয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris